মানুষসহ জাতীয় সম্পদ পাচার রোধে কোস্টগার্ডকে শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে সরকার— এ লক্ষ্যে ৪৬৮ কোটি টাকার একটি প্রকল্প পাশ করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক।
মঙ্গলবার রাজধানীর এনইসি ভবনে আয়োজিত প্রধানমন্ত্রীর নেতৃত্বে একনেক বৈঠকে এ প্রকল্পটি পাম করা হয়।পরে বৈঠক শেষে এ কথা জানান পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
এ্যানহ্যান্সমেন্ট অব অপারেশন ক্যাপাবিলিটি অব বাংলাদেশ কোস্টগার্ড নামের এই প্রকল্পটির বাস্তবায়ন এখন থেকেই শুরু হবে বলে জানিয়েছেন মুস্তফা কামাল।
প্রকল্পের আওতায় ৩টি ইনশোর পেট্রোল ভেসেল, ৬টি হাই স্পিড বোট, এবং একটি ভাসমান ক্রেন ক্রয় করা হবে।
এছাড়াও এদিন একনেক সভায় আরও ৭টি প্রকল্প অনুমোদন করা হয়। সবমিলিয়ে প্রকল্পগুলোতে প্রাক্কলিত ব্যয় বরাদ্দ দেয়া হয়েছে এক হাজার ৫৯১ কোটি টাকা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: