জাতীয়

২৯ মে প্রধানমন্ত্রীকে দেয়া হবে নাগরিক সংবর্ধনা

শেখ হাসিনা
শেখ হাসিনা

ভারতের পার্লামেন্টে স্থলসীমান্ত চুক্তি বিল পাশ হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামী ২৯ মে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সংবর্ধনা দেবে জাতীয় নাগরিক কমিটি। মঙ্গলবার দুপুরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ২০১ সদস্য বিশিষ্ট এ কমিটির প্রথম প্রস্তুতি সভায় এ কথা জানানো হয়।

কমিটির চেয়ারম্যান কবি সৈয়দ শামসুল হকের সভাপতিত্বে সভায় বিশিষ্টজনেরা বিগত ৬ বছরে বর্তমান সরকারের সাফল্যকে অভূতপূর্ব বলে অভিহিত করেন।

সংবর্ধনা অনুষ্ঠান সফল করতে সকালে প্রস্তুতি সভায় সভায় নেতারা বলেন, বিগত ৬ বছরে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের যে অর্জন, সেজন্য তাকে সংবর্ধনা দেয়া সময়ের দাবি।

নেতারা আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশ অর্থনৈতিক মুক্তির দিকে এগুচ্ছে। মত দেন, স্বাধীনতা, সার্বভৌম আর মুক্তিযুদ্ধের চেতনার প্রশ্নে তার নেতৃত্বেই ঐক্যবদ্ধ গোটা জাতি।

১৯৮১ সালে ১৭ মে দেশে ফেরার পর থেকে এ পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠায় শেখ হাসিনার অবদান সুভ্যেনির আকারে প্রকাশ করার সিদ্ধান্ত হয় সভায়।

পরে আরো বৈঠকের মাধ্যমে সংবর্ধনা অনুষ্ঠান সফল করতে নানা দিক নির্দেশনা ওঠে আসবে বলে আসা প্রকাশ করা হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ