সারাদেশে শাবান মাসের চাঁদ দেখা গেছে, ২ জুন দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে।
মঙ্গলবার সন্ধ্যায় বায়তুল মোকারমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ কথা জানায় হয়।
এ বিষয়ে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ও জাতীয় চাঁদ দেখা কমিটির সদস্য সচিব সামীম মোহাম্মদ আফজাল সাংবাদিকদের বলেন, সকল জেলা প্রসাশন, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান থেকে সন্ধ্যায় আকাশে চাঁদ দেখার তথ্য পাওয়া গেছে।
সে অনুযায়ী ২০ মে থেকে শাবান মাস গণনা শুরু হবে এবং ২ জুন দিবাগত রাতে সারাদেশে পবিত্র শবে বরাত পালিত হবে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: