প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক রনি কফিম্যান।
বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাত অনুষ্ঠিত হয়। এসময় কফিম্যান শিক্ষা ক্ষেত্রে এদেশের অভূতপূর্ব সাফল্যে বর্তমান সরকারের প্রশংসা করেন।
প্রধানমন্ত্রী জানান, বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর থেকে প্রতিবছর মাধ্যমিক পর্যায় পর্যন্ত শিক্ষার্থীদের হাতে শিক্ষাবর্ষের শুরুর দিন থেকেই বিনামূল্যে বই পৌঁছে দেয়া হচ্ছে।
নারী শিক্ষায় সরকারের অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য বলেও জানান কফিম্যান।
পরে জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশনের এক সভায় প্রধানমন্ত্রী প্রতিবন্ধী শিশুদের চিকিৎসা সেবা উন্নত ও আধুনিকীকরণে নানা দিক নির্দেশনা দেন।
এসময় তিনি জানান, সঠিক পরিচর্যা পেলে এসব শিশুরাও সমাজে নানা অবদান রাখতে পারবে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: