জাতীয়

নির্ভরশীলতা কমাতে সমরাস্ত্র কারখানা কর্তৃপক্ষকে প্রধানমন্ত্রীর নির্দেশ

শেখ হাসিনা
শেখ হাসিনা

সশস্ত্র বাহিনীর অস্ত্রের আমদানি নির্ভরশীলতা কমানোর উদ্যোগ নিতে সমরাস্ত্র কারখানা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শন শেষে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীকে আরো সচেষ্ট থাকার নির্দেশও দেন শেখ হাসিনা।

এ সময় সশস্ত্র বাহিনীর পুনর্গঠন ও আধুনিকায়নে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীকে আরো কার্যকর ও যুগোপযোগী করতে উন্নত প্রযুক্তির সমরাস্ত্র সংগ্রহে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ হাতে নিয়েছে।

এছাড়াও অস্ত্র আমদানি নয় বরং সশস্ত্র বাহিনীর প্রয়োজন মিটিয়ে বাংলাদেশ অস্ত্র রপ্তানি করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সম্প্রতি নেপালের ভূমিকম্পে আশ্রয়হীনদের জন্য আবাসস্থল তৈরিতে সরকারের উদ্যোগের কথা জানিয়ে এ কাজে সশস্ত্রবাহিনীকে প্রস্তুত থাকার কথা জানান শেখ হাসিনা।

তিনি বলেন, এরইমধ্যে ১ লাখ মেট্রিক টন চাল দেশটিতে সহায়তার জন্য প্রস্তুত রাখা হয়েছে।

এ সময় বিএনপি-জামাতের ৩ মাস হরতাল-আবরোধ না থাকলে প্রবৃদ্ধি আরো বাড়তো উল্লেখ করে দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সকলের প্রতি আহ্বানও জানান প্রধানমন্ত্রী।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ