জাতীয়

হুমকিপ্রাপ্তদের নিরাপত্তায় সরকার সক্রিয়: কামাল

আসাদুজ্জামান খান কামাল
আসাদুজ্জামান খান কামাল

সমাজের ১০ বিশিষ্ট নাগরিককে হত্যার হুমকি দিয়ে আল কায়দা-আনসারুল্লাহ বাংলা একটি সংগঠনের চিঠি জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, হুমকিপ্রাপ্তদের নিরাপত্তায় সরকার সক্রিয় রয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বিশিষ্ট নাগরিকদের হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠানোর মাধ্যমে নতুন কোনো উগ্রবাদী শক্তির উত্থান ঘটতে চলেছে কিনা এ— প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান কামাল বলেন, 'হুমকি দেয়া এক জিনিস আর আত্মপ্রকাশ ভিন্ন জিনিস।

এর আগে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিত কার্যকরী পরিষদের অভিষেক উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানেও বক্তব্য রাখেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।

এদিকে কারা এ হুমকি দিয়েছে তা খতিয়ে দেখা হচ্চে বলে জানান মহনগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম।

হুমকিপ্রাপ্ত হলেন- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক আরেফিন সিদ্দিক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবাল, ঢাবির সাংবাদিকতা বিভাগের অধ্যাপক কাবেরী গায়েন, জগন্নাথ হলের প্রভোস্ট অসীম সরকার, সংসদ সদস্য তারানা হালিম ও ইকবালুর রহিম এবং গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।

এছাড়া এই তালিকায় বিকাশ সাহা ও পল্টন সুতার নামে দুই ব্যক্তির নাম রয়েছে। তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

প্রসঙ্গত: গতকাল ডাকযোগে দেশের বিশিষ্ট নাগরিকসহ ১০ জনকে হত্যার হুমকি দিয়ে ইংরেজিতে লেখা একটি চিঠি পাঠিয়েছে আল কায়দা-আনসারুল্লাহ বাংলা টিম-১৩।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ