সিগারেটের মূল্যস্তর পদ্ধতি বাতিল করে উচ্চাহারে নির্দিষ্ট পরিমাণ করারোপের প্রস্তাব করেছে বেসরকারি কয়েকটি উন্নয়ন সংস্থা। বৃহস্পতিবার সকালে রাজধানীতে ‘কেমন তামাক-কর চাই প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক এক সংবাদ সম্মেলেন এ বক্তব্য তুলে ধরেন বক্তারা।
২০১৫-১৬ অর্থবছরের বাজেটেই মূল্যস্তরের ভিত্তিক কর ধার্য প্রথা বাতিলের দাবি জানানো তারা। চলতি বছর থেকে এক প্যাকেটের নিচে বিড়ি সিগারেট বিক্রি নিষিদ্ধেরও দাবি জানিয়েছে সংস্থাগুলো।
সংবাদ সম্মেলনে তারা তামাকজাত পণ্যর রপ্তানির ওপর উচ্চাহারে রপ্তানি শুল্ক আরোপ, তামাকজাত পণ্যর ডিউটি ফ্রি বিক্রয় নিষিদ্ধ ও তামাক কর সেলকে অধিকতর কার্যকর ও গতিশীল করার তাগিদ দিয়েছেন তারা।
এ সময় ২০১৫-১৬ অর্থবছরে সবধরণের বিড়ির প্যাকেটের ওপর ১০ টাকা হারে নির্দিষ্ট পরিমানণ ট্যাক্স চালুর প্রস্তাব করা হয়। এছাড়াও তামাকজাত পণ্যের বিক্রয় মূল্যের ওপর বর্তমান আরোপিত ১% হেলথ চার্জ বাড়িয়ে ২% উন্নীত করার প্রস্তাব করা হয়।
চলতি বছর থেকে বাজারে খোলা সিগারেট বিক্রি নিষিদ্ধেরও প্রস্তাব করা হয়।