সনাক্ত করা সাপেক্ষে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের ফিরিয়ে আনতে সরকার প্রস্তুত, তবে সংশ্লিষ্ট দেশগুলোর সহযোগিতা ছাড়া তা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মানবপাচারের সঙ্গে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেয়া হবে।
সীমান্তের যেসব এলাকা দিয়ে মানাবপাচার হচ্ছে, সেসব অরক্ষিত ৪৫০ বর্গমাইল এলাকা সুরক্ষা করার প্রক্রিয়া চলছে বলেও জানান কামাল।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: