জাতীয়

আইনের আওতায় আনতে হবে মানব পাচারকারীদের: প্রধানমন্ত্রী

শেখ হাসিনা
শেখ হাসিনা

যেসব দালাল বিদেশে অবৈধপথে মানবপাচার করে এবং যারা অবৈধভাবে বিদেশে যাচ্ছে উভয়কেই আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকালে সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

বিদেশের বনে-জঙ্গলে মৃতদেহ পাওয়ার বিষয়ে দুঃখ প্রকাশ করে তিনি বলেন, সাগরপথে বিদেশ যাওয়ার চেষ্টা মানসিক অসুস্থতা-- এতে দেশের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে।

কেউ যাতে অবৈধ পথে বিদেশ যেতে না পারে সেজন্য কঠোর নজরদারির ব্যবস্থা করতে হবে-- অবৈধপথে বিদেশ যাওয়া অভাবের কারণে নয়, আয় রোজগারের সোনার হরিণের পেছনে ছোটার মানসিকতা, যারা অবৈধভাবে বিদেশে যাচ্ছে তারা দেশের সুনাম ক্ষুণ্ণ করছে বলে জানান প্রধামন্ত্রী।

সম্প্রতি দক্ষিণ-পূর্ব এশিয়ায় সাগরপথে মানবপাচারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে, মানবপাচার বন্ধে দালালের পাশাপাশি তাদের খপ্পরে পড়ে যারা বিদেশে যাবে তাদেরও শাস্তির আওতায় আনার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

সেইসঙ্গে আগামীতে যেন কেউ অবৈধপথে বিদেশ পাড়ি না জমায় তাও নজরদারি করার তাগিদ দেন।

কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে শ্রমিকদের উন্নয়নে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী আরো বলেন, শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ করে শ্রম আইন সংশোধন করেছে আওয়ামী লীগ সরকার। শ্রমিকদের অবসরগ্রহণের বয়সসীমাও বাড়ানো হয়েছে।

বৈধভাবে বিদেশে যাওয়ার সুযোগ ও কর্মসংস্থানসহ সরকারের নেয়া বিভিন্ন সুবিধার কথাও এ সময় তুলেও ধরেন প্রধানমন্ত্রী।

এ সময় বিএনপির সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, গত তিন মাসে তাদের জ্বালাও-পোড়াওসহ সকল ধ্বংসাত্মক কর্মকাণ্ডে দেশ অনেক পিছিয়ে গেছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ