রাজধানীর পান্থপথে ফার্নিচারের একটি কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। রোববার দুপুর একটার দিকে ফার্নিচার কারখানায় আগুন লাগে।
খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে যায়। কারখানায় ব্যবহৃত কেমিক্যাল থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। এ অগ্নিকাণ্ডে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখোনো জানা যায়নি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: