রাজধানীর খিলগাঁও রেলক্রসিং থেকে মালিবাগ রেলক্রসিং পর্যন্ত রেললাইনের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। সোমবার সকালে খিলগাঁও রেলক্রসিং থেকে এই উচ্ছেদ অভিযান শুরু হয়।
এ সময় দুই পাশের বেশ কিছু স্থাপনা উচ্ছেদ করা হয়। মালিবাগ রেললাইনের পাশের অবৈধভাবে স্থাপিত কাঁচাবাজার উচ্ছেদ করা হয়েছে।
এসময় ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, নির্বাচনের জন্য বেশ কিছু দিন উচ্ছেদ অভিযান পরিচালনা করা যায়নি। এখন থেকে এই উচ্ছেদ অভিযান চলবে।
আগে থেকে না জানিয়ে উচ্ছেদ অভিযান পরিচালনার জন্য ক্ষোভ প্রকাশ করেছে ক্ষতিগ্রস্তরা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: