তিন সিটি নির্বাচনের সার্বিক প্রক্রিয়া সবার আশা ভঙ্গ করেছে— যার প্রভাব হবে সুদূরপ্রসারী আর জনগণ সচেতন না হলে অগণতান্ত্রিক শক্তির অপতৎপরতা বাড়তেই থাকবে— এ অভিমত সুশাসনের জন্য নাগরিক সুজনের।
সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে ৩ সিটি নির্বাচন বিশ্লেষণ নিয়ে এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এসব কথা বলেন।
নির্বাচনে প্রার্থীদের হলফনামায় তথ্যবিভ্রাটের বিষয়টি যাচাই-বাছাই করে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশন ও দুর্নীতি দমন কমিশনকে উদ্যোগ নেয়ার কথাও বলেন সংগঠনঠির প্রধান বদিউল আলম মজুমদার।
সংবাদ সম্মেলনে ৩ সিটি নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের হলফনামা, নির্বাচন প্রক্রিয়ার চিত্র তুলে ধরেন সংগঠনের নেতারা।
এক প্রশ্নের জবাবে, বর্তমান নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানানো হয়।
ঢাকাসহ ৩ সিটি নির্বাচন প্রক্রিয়া সবার মধ্যে যে হতাশা সৃষ্টি করেছে তা বাড়তে বাড়তে ক্রমাগত উগ্রবাদকেই প্রশ্রয় দেবে বলে মন্তব্য করেন তিনি।