রাজধানীর জলাবদ্ধতা দূর করতে ওয়াসাকে আরও কার্যকরী ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছেন উত্তরের মেয়র আনিসুল হক। একইসঙ্গে ময়লা আবর্জনার ল্যান্ডিং স্টেশনের জন্য অস্থায়ী ভিত্তিতে বেশ কিছু জায়গা বরাদ্দের জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।
মঙ্গলবার রাজধানীর গুলশান-২নং পার্ক সংলগ্ন জায়গায় একটি ময়লা আবর্জনা ফেলার অস্থায়ী জায়গা নির্ধারণ করতে পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।
এ সময় ময়লা আবর্জনার সঠিক ব্যবস্থাপনার জন্য উত্তর সিটি করপোরেশনের বেশ কিছু জায়গার প্রয়োজনের কথা তুলে ধরেন তিনি।
এছাড়া জলাবদ্ধতা দূর করতে ওয়াসার কার্যকরী ভুমিকা এবং অবৈধ বিলবোর্ড উচ্ছেদে প্রশাসনের সহায়তা চেয়েছেন আনিসুল হক।
এদিকে, রাজধানীর ধোলাইপাড় এলাকায় পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে যান দক্ষিণের মেয়র সাঈদ খোকন। রাজধানীকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সিটি করপোরেশনকে সহায়তা করতে নগরবাসীর প্রতি আহবান জানান তিনি।
খোকন বলেন, নগরীকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে ওয়ার্ডভিত্তিক সমন্বয় করে কাজ করা হবে।