জাতীয়

মানবপাচার রোধ: বিভাগীয় শহরে হচ্ছে বিশেষ ট্রাইব্যুনাল

আনিসুল হক
আনিসুল হক

মানবপাচারের মামলার বিচারের জন্য বিভাগীয় শহরগুলোতে বিশেষ ট্রাইব্যুনাল গঠিত হচ্ছে— এজন্য প্রয়োজনীয় জনবল চেয়ে জনপ্রশাসন ও অর্থ চেয়ে অর্থমন্ত্রণালয়ে চিঠি দিয়েছে আইন মন্ত্রণালয়।

মঙ্গলবার রাজধানীতে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান আইনমন্ত্রী আনিসুল হক।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলিদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থাও করা হচ্ছে— বিশেষ ট্রাইব্যুনাল গঠনের আগ পর্যন্ত মানবপাচারের সব মামলার বিচার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নিষ্পত্তি করা হবে বলে জানান মন্ত্রী।

তিনি মনে করছেন, বিশেষ ট্রাইব্যুনালে বিচার হলে মানবপাচার সংক্রান্ত অপরাধের প্রবণতা বহুলাংশে কমবে।

সম্প্রতি থাইল্যাণ্ড ও মালয়েশিয়া সীমান্তের গহীন অরণ্যের গণকবর থেকে যেসব মরদেহ উদ্ধার করা হচ্ছে সেগুলো মানবপাচারের শিকার হওয়া রোহিঙ্গা ও বাংলাদেশিদের বলেই সবার ধারনা।

চলতি বছরের প্রথম কয়েক মাসেই সাগরপথে দক্ষিণ-পূর্ব এশিয়া বিশেষ করে মালয়েশিয়াগামী জলযানে মানবপাচারের শিকার হয়েছেন প্রায় ২৫ হাজার লোক যাদের বেশিরভাগই রোহিঙ্গা ও বাংলাদেশি।

মানব পাচারের ঘটনা ক্রমেই বেড়ে যাওয়ায় পাচারকারীদের শাস্তির জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নিয়েছে সরকার।

২০১৩ সালে প্রণয়ন করা মানবপাচার প্রতিরোধ আইন অনুসারে প্রাথমিকভাবে দেশের ৭টি বিভাগীয় শহরে গঠিত হবে এই ট্রাইব্যুনাল।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ