জাতীয়

রাস্তা ধসে পাইলিংয়ের গর্তে, ঝুঁকিতে সুন্দরবন হোটেল

ঝুঁকিতে সুন্দরবন
ঝুঁকিতে সুন্দরবন

রাজধানীর কারওয়ান বাজার মোড়ে নির্মাণাধীন একটি ভবনের পাইলিংয়ের জন্য খোঁড়া গর্তে মাটি ধসে বুধবার ওই ভবন ও সুন্দরবন হোটেলের মাঝের গলি দেবে গেছে।

ধসে যাওয়ার আশঙ্কায় বীর উত্তম সি আর দত্ত সড়ক-সংলগ্ন সুন্দরবন হোটেল থেকে সবাইকে সরিয়ে নেয়া হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক মেজর এ কে এম শাকিল নেওয়াজ এ তথ্য জানিয়েছেন।

সকাল সাড়ে ৭টার দিকে সুন্দরবন হোটেল ঘেঁষে ন্যাশনাল ব্যাংক লিমিটেড টুইন টাওয়ারের জন্য করা পাইলিংয়ের গর্তে হোটেলের সীমানা প্রাচীর ও সড়কের একাংশ ধসে পড়ে। এতে হোটেলটি ঝুঁকির মুখে পড়ে। এরপরই হোটেলটি খালি করে দিতে বলে ফায়ার সার্ভিস।

এ ঘটনায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। নির্মাণের ভবনের গর্তে সি আর দত্ত সড়কের কিছু অংশ ধসে পড়েছে।

ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের পরিচালক শাকিল নেওয়াজ সাংবাদিকদের বলেন, ইতিমধ্যে সুন্দরবন হোটেল থেকে সবাইকে সরিয়ে নিয়েছি। কারণ ভবনটির ভেতরে কয়েক জায়গায় ফাটল দেখা দিয়েছে। এখানকার মাটির যে অবস্থা, এতে ভবনটি ধসে পরার আশঙ্কা রয়েছে।

হোটেলটির কর্মীরা বলেন, ফায়ার সার্ভিসের ঘোষণার পরপরই তারা হোটেল থেকে সবাইকে নিরাপদে বের করে দিয়েছেন।

ফায়ার সার্ভিসের পরিচালক শাকিল নেওয়াজ বলেন, পরিস্থিতি বিবেচনায় সিটি করপোরেশনের বিশেষজ্ঞদের দ্রুত ঘটনাস্থলে আসার অনুরোধ জানানো হয়েছে।

ওই এলাকায় ঘুরে দেখা যায়, বিদ্যুতের খুঁটি, গাছপালা, বেশ কিছু ভ্যানরিকশা ও হকারদের দোকান ওই গর্তে পড়ে আছে।

ঘটনাস্থলে উপস্থিত তেজগাঁও ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. নুরুজ্জামান বলেন, খবর পেয়ে তারা এসেছেন। এটি মোহাম্মদপুর ফায়ার স্টেশনের এলাকার মধ্যে পড়ায় বিষয়টি তারা ওই স্টেশনের কর্মকর্তাদের জানিয়েছেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ