নারীর অগ্রযাত্রা রোধ করতে একটি গোষ্ঠি চক্রান্ত করে সহিংসতা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকী।
বুধবার রাজধানীর এফবিসিসিআইয়ের কার্যালয়ে ওমেন বিজনেস ডিরেক্টরি অব বাংলাদেশের মোড়ক উন্মোচন এবং নারী উদ্যোক্তাদের মাঝে ট্রেনিং উপকরণ বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
ব্যবসায়ীক ক্ষেত্রে নারীদের আরো বেশি এগিয়ে আসার আহবান জানিয়ে মেহের আফরোজ বলেন, নারীর ওপর সহিংসতা ও নির্যাতন কোনো অবস্থাতেই কাম্য নয়।
সরকার এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। এছাড়া নারীদের সাবলম্বী করতে নিজেদের নানান উদ্যোগ ও পদক্ষেপের কথা তুলে ধরেন এফবিসিসিআই'এর প্রতিনিধিরা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: