জাতীয়

মোদির সফর সম্পর্ক নতুন ঊচ্চতায় নিয়ে যাবে

মোদি
মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর বাংলাদেশ-ভারত সম্পর্ক নতুন ঊচ্চতায় নিয়ে যাবে বলে মনে করছেন ঢাকা আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান অধ্যাপক দেলোয়ার হোসেন। বুধবার দেশ টিভিকে দেয়া একান্ত সাক্ষাতে তিনি এ কথা বলেন।

এই সফরের মধ্য দিয়ে দু'দেশের জনগণের মধ্যেও দূরত্ব কমে গিয়ে আস্থা তৈরি হবে বলে মনে করছেন তিনি।

মুজিব-ইন্দিরা চুক্তি বাস্তবায়নে ভারত সরকার যে ইতিবাচক পদক্ষেপ নিয়েছে তিস্তার পানি বণ্টন চুক্তির ক্ষেত্রেও তা অব্যাহত থাকবে বলে আশা করছেন দেলোয়ার হোসেন।

বর্তমানে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে এরমধ্য দিয়েই ঝুলে থাকা স্বার্থ সংশ্লিষ্ট বিষয় সমাধানে সরকারের প্রতি তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা

সরকার গঠনের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ বছর ২১শে ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার ব্যানার্জির বাংলাদেশ সফর ও এর আগে পররাষ্ট্র সচিব সুব্রাহ্মানিয়াম জয়শঙ্করের ঢাকা সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আসার বিষয়টি অনেকটাই স্পষ্ট হয়ে যায়।

এরমধ্যে ভারতের লোকসভায় পাস হয় দীর্ঘদিন ধরে ঝুলে থাকা স্থল-সীমান্ত চুক্তির বিল। এরপরই চূড়ান্ত হলো মোদির প্রতিক্ষিত ঢাকা সফর।

আন্তর্জাতিক বিশ্লেষক রাশেদ আহমেদ চৌধুরী মনে করছেন, ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরকে বিশেষ গুরুত্বপূর্ণ। মোদির সফরে দু'দেশের শুধু ব্যবসায়িক বা স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ই সমাধানের পথ তৈরি হবে বা দ্বিপাক্ষিক সম্পর্কেও নতুন দিগন্তের সূচনা হবে বলে আশা করছেন তিনি।

তবে ১৯৮৩ সালে যৌথ নদী কমিশনের বৈঠকে তিস্তার প্রবাহের জন্য ২৫ শতাংশ পানি রেখে বাকি ৭৫ শতাংশ পানি দুদেশের মধ্যে ভাগ করার যে সিদ্ধান্ত নেয়া হয় তা ঠেকে যায় ২০১১সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর আপত্তির কারণে। এখন মোদির এই সফরে তিস্তা চুক্তি নিয়ে জট খুলতে পারে বলে আশা করছেন এ দুই বিশ্লেষক।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ