ভারতের প্রধামন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের মধ্য দিয়ে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আরো সূদৃঢ় হবে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে তিন দিনব্যাপি ৫ম আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।
আশরাফ বলেন, কৃষিতে প্রযুক্তির ব্যবহারের ফলে বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। মানুষের পুষ্টির অভাব পূরণ হয়েছে।
এই আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কিভাবে কৃষি পণ্য উৎপাদন আরো বাড়ানো যায় সেটা নজর দিতেও কৃষি উদ্যোক্তাদের আহবান জানান তিনি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: