জাতীয়

রোহিঙ্গারা জঙ্গি কর্মকাণ্ডে জড়াতে পারে, আশঙ্কা পররাষ্ট্রমন্ত্রীর

 এ এইচ মাহমুদ আলী
এ এইচ মাহমুদ আলী

মিয়ানমারে নিপীড়ন ও বিতাড়নের শিকার হয়ে সংখ্যালঘু রোহিঙ্গারা উগ্রপন্থি বিভিন্ন সংগঠন ও জঙ্গি কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। এক্ষেত্রে বাংলাদেশ ঝুঁকিতে রয়েছে বলে জানান তিনি।

বৃহস্পতিবার কুয়েতে অনুষ্ঠিত ওআইসির ৪২তম বৈঠকে এশিয়ার দেশগুলোর পক্ষ থেকে বাংলাদেশের এ আশঙ্কার কথা তুলে ধরেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে নির্যাতনের মুখে থাকা রোহিঙ্গারা গত কয়েকবছর ধরেই প্রতিবেশি বাংলাদেশসহ বিভিন্ন দেশে পাড়ি জমাচ্ছে। কক্সবাজারের কুতুপালং ও নয়াপাড়ায় বর্তমানে দুটি শরণার্থী শিবিরে নিবন্ধিত ৩৪ হাজার বাইরে ৫ লাখেরও বেশি রোহিঙ্গা রয়েছে বাংলাদেশে। তারা বাংলাদেশি পাসপোর্ট নিয়ে বিদেশে গিয়ে বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে।

পররাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে সব ধরনের সন্ত্রাস, মানবপাচার ও সহিংস জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশের জিরো টলারেন্স নীতি এবং এ বিষয়ে বিশ্বকে দেয়া প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন।

রোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করতে ওআইসি মহাসচিবের আহবানের প্রতি সমর্থন জানান মাহমুদ আলী।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ