জাতীয়

শিগগিরি পুরো এলাকা ঝুকিঁমুক্ত হবে: আনিসুল হক

আনিসুল হক
আনিসুল হক

আজকের মধ্যেই পুরো এলাকা ঝুকিঁমুক্ত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক। বৃহস্পতিবার রাজধানীর সার্ক ফোয়ারা সংলগ্ন পান্থপথ মোড়ের কাছে নির্মাণাধীন ভবনের আশপাশ ও সামনের মূল সড়ক ঝুঁকিমুক্ত করার কাজ দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এদিকে, নির্মীয়মাণ ভবন কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে ধসে ক্ষতিগ্রস্ত পাশের সুন্দরবন হোটেল।

বুধবার রাজধানীর বীর উত্তম সি আর দত্ত সড়কের পশ্চিমপাশে, সুন্দরবন হোটেল সংলগ্ন এনবিএল টাওয়ারের নির্মাণাধীন ভবনের বেজমেন্ট ধসে পড়ে। সেইসঙ্গে ধসে পড়ে সুন্দরবন হোটেলের সীমানা প্রাচীর ও সামনের সড়কের একটি অংশও। এতে মারাত্মক ঝুকিঁর মুখে পড়ে চারপাশের ৩০ ফুট পর্যন্ত এলাকা।

নির্মীয়মাণ ভবনের ভূগর্ভস্থ অংশ, সুন্দরবন হোটেলের সীমানা প্রাচীর ও পাশের সড়কের ধসে পড়া অংশে সকাল থেকেই বালু ফেলা হয়। উৎসুক জনতার ভিড় এড়াতে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন করে আনিসুল হক বলেন, আশপাশের এলাকা ঝুঁকিমুক্ত করতে সব ধরনের ব্যবস্থা নেয়া হচ্ছে।

এদিকে, সামনের মূল সড়কেও ফাটল দেখা দেয়ায় ঝুকিঁপূর্ণ চিহ্নিত করে ওখানেও বালি ফেলার সিদ্ধান্ত নিয়েছে নির্মাণাধীন ভবন মালিক এনবিএল।

এছাড়া কাজে ধীরগতির অভিযোগ তুলে ক্ষতিপূরণ আদায়ের জন্য ভবন কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করবে বলে জানিয়েছে সুন্দরবন হোটেল কর্তৃপক্ষ।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ