জাতীয়

রাস্তা-ফুটপাত দখলমুক্ত অভিযান ১ জুন থেকে: সেতুমন্ত্রী

 সেতুমন্ত্রী
সেতুমন্ত্রী

রাজধানীর রাস্তা ও ফুটপাত ১ জুন থেকে দখলমুক্ত করতে অভিযান চালনো হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার দক্ষিণ সিটি করপোরেশনের সেমিনার কক্ষে ঢাকা পরিবহণ সমন্বয় কর্তৃপক্ষের পরিচালনা পরিষদের ষষ্ঠ সভায় তিনি এ কথা বলেন।

তবে, ফুটপাতের ব্যবসায়ীদের হঠাৎ উঠিয়ে না দিয়ে পুনর্বাসনের মাধ্যমে পর্যায়ক্রমে দখলমুক্ত করা হবে বলে জানান মন্ত্রী। রাজধানীকে যানজটমুক্ত করতে সমন্বিত পদক্ষেপ জরুরি বলেও মন্তব্য করেন তিনি।

রাজধানীতে একদিকে অবৈধ যানবাহনের আধিক্য অন্যদিকে কম-বেশি প্রায় সব ফুটপাতই অবৈধ দখলে। দখলদারদের উৎপাতে নগরবাসীর হাটাচলার জায়গাটুকুও নেই অবশিষ্ট অনেকস্থানে। বিভিন্ন সময়ে ফুটপাতকে দখলমুক্ত করার উদ্যোগ নেয়া হলেও অল্প সময়ের ব্যবধানেই আবারো তা চলে যায় দখলবাজদের হাতে।

এদিকে, একই সভায় বারবার উচ্ছেদ, বারবার দখল নয়, নগরীকে সুন্দর করে সাজাতে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়কে কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান জানালেন ঢাকার দুই মেয়র আনিসুল হক ও সাঈদ খোকন।

তারা বলেন, রাজধানীর রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করতে চাই স্থায়ী সমাধান।

এছাড়া, সভায় বাংলাদেশ, ভারত, ভুটান ও নেপালের মধ্যে আঞ্চলিক সড়ক যোগাযোগব্যবস্থা গড়ে তুলতে আগামী ১৫ জুন একটি চুক্তি স্বাক্ষর হতে যাচ্ছে— উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ভুটানের রাজধানী থিম্পুতে চার দেশের মধ্যে চুক্তিটি স্বাক্ষরিত হবে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ