বৃষ্টির অজুহাত দেখিয়ে সড়ক-মহাসড়কের মেরামত ও নির্মাণ কাজ বন্ধ না রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার রাজধানীর বিয়াম মিলনায়তনে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন জনপথ, বিআরটিএ, বিআরটিসিসহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকতাদের প্রশিক্ষণ কোর্স উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এছাড়া গতবারের মতো এবার ঈদে মহাসড়কে যেন কোনো সঙ্কট তৈরি না হয় সে বিষয়ে সচেষ্ট থাকার কথাও বলেন মন্ত্রী।
বিআরটিএ, বিআরটিসির দুর্নীতি, অনিয়ম বন্ধ করে সেবার মান বাড়ানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাগিদও দেন ওবায়দুল কাদের।
এছাড়া রাজধানীর যেখানে সেখানে বাসে হর্ণ বাজানো বন্ধ, রাস্তার পাশ থেকে ডাস্টবিন ও অবৈধ বিলবোর্ড অপসারণ করতেও নির্দেশ দেন মন্ত্রী।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: