রাজধানীর কলাবাগান লেক সার্কাস এলাকার একটি টিনশেড বাসায় গ্যাস লাইন বিস্ফোরণে ৭ জন দগ্ধ হয়েছেন। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
এলাকাবাসীরা জানিয়েছেন, ওই বাসায় রান্নার ঘরে চুলা জ্বালাতে ম্যাচের কাঠি জ্বালালেই বিকট শব্দে বিস্ফোরণ হয়ে আগুন লেগে যায়। মোহাম্মদপুর ও পলাশী দমকল বাহিনীর ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ধারণা করা হচ্ছে, গ্যাসের পাইপ ছিদ্র হয়ে ওই ঘরে গ্যাস জমা হয়ে থাকায় এ বিস্ফোরণ ঘটে। এতে দুটি কক্ষের টিনের চাল উড়ে গেছে ও ইটের দেয়াল ধসে পড়েছে।
ভোর থেকেই কলাবাগানের ওই এলাকায় মাটি খুঁড়ে ওয়াসার পানির লাইন মেরামতের কাজ চলছে।
আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: