জাতীয়

খাদ্য নিরাপত্তায় যা দরকার সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

শেখ হাসিনা
শেখ হাসিনা

পুরো বিশ্বের না হোক অন্ততপক্ষে এ অঞ্চলের মানুষের খাদ্য নিরাপত্তায় যা যা করা দরকার তার সবটুকু বাংলাদেশ করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে সম্মেলনের উদ্বোধনী ভাষণে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

দক্ষিণ এশিয়া খাদ্য অধিকার সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে খাদ্য অপচয় পরিহারে সকলের প্রতি আহ্বান জানান তিনি।

শেখ হাসিনা বলেন, প্রতিবছর পৃথিবীতে সমরাস্ত্রে যে ব্যয় হয় তা দিয়ে দারিদ্র্য দূরীকরণ ও খাদ্য নিরাপত্তা দেয়া সম্ভব।

খাদ্য নিরাপত্তা শুধু খাদ্য উৎপাদনের ওপর নির্ভর করে না— সুষ্ঠু ব্যবস্থাপনা ও সরবরাহও এক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ বলে জানান প্রধানমন্ত্রী।

মানুষের মৌলিক চাহিদা পূরণে তার সরকার অঙ্গীকারাবদ্ধ— এ কথা জানিয়ে আরো বলেন, রাজনৈতিক মতপার্থক্য যেন দেশে হিংসাত্মক পরিণতি ডেকে না আনে সেজন্য সকলকে সজাগ থাকারও আহ্বান জানান।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ