বাংলাদেশের শান্তিরক্ষীরা যাতে প্রয়োজনীয় সরঞ্জামসহ জাতিসংঘের আহ্বানে সাড়া দিতে পারে সেজন্য সরকারের সার্বিক প্রয়াস অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার শান্তিরক্ষা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শহীদ শান্তিরক্ষীদের পরিবার ও আহত শান্তিরক্ষীদের সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, জাতিসংঘ মিশন ও বহুজাতিক বাহিনীতে শান্তিরক্ষীদের অবদান বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।
জাতিসংঘ মিশনে শান্তিরক্ষীদের অবস্থান বাংলাদেশের সঙ্গে বিশ্বের অর্থনৈতিক ও শক্তিশালী দেশগুলোর পারস্পরিক কূটনৈতিক সম্পর্ক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এছাড়া জাতিসংঘ সদরদপ্তরে ঊচ্চপর্যায়ের নিযুক্তিতে নারী শান্তিরক্ষীদের প্রতিনিধিত্ব বাড়ানোর ক্ষেত্রে সংশ্লিষ্ট পর্যায়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয়ার কথাও বলেন তিনি।