জাতীয়

জাতীয় পার্টি আত্মপরিচয় সংকটে ভুগচ্ছে: টিআইবি

টিআইবির কর্মকর্তাদের সাংসদ হওয়ার আহ্বান রওশনের

ড. ইফতেখারুজ্জামান
ড. ইফতেখারুজ্জামান

বিরোধীদল হিসেবে জাতীয় পার্টি আত্মপরিচয় সংকটে ভুগচ্ছে—এ মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ- টিআইবি।

রোববার সকালে বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদের আমন্ত্রণে দেখা করতে সংসদ ভবনে যায় টিআইবির একটি প্রতিনিধি দল।

এ সময় আসন্ন বাজেটকে সামনে রেখে ১১ দফা দাবি জানিয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

কালো টাকার ব্যবহার বন্ধ, সুশাসন প্রতিষ্ঠায় সংসদে ভূমিকা রাখার জন্য বিরোধীদলের প্রতি আহ্বান জানান তিনি।

প্রাক-বাজেট আলোচনায় টিআইবি সব ধরনের সরকারি ক্রয়, কর সংগ্রহ অনলাইনভিত্তিক নিরীক্ষা চালু, প্রতিরক্ষাসহ সব খাতের তথ্য প্রকাশ, অডিট আইন দ্রুত প্রণয়ন ও থোক বরাদ্দ নিরুৎসাহিতকরণসহ ১১ দফার সুপারিশ তুলে ধরে।

সুপারিশ তুলে ধরার সময়ে ইফতেখারুজ্জামান বলেন, গণতান্ত্রিক জবাদিহিতা, বৈষম্য নিরসন তথা মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠা অপরিহার্যতা উপেক্ষা করে উন্নয়ন ও মধ্যম আয়ের দেশের তালিকাভুক্তির স্বপ্ন আপাতদৃষ্টিতে সম্ভব বিবেচিত হলেও স্থায়ীত্বের সম্ভাবনার মাপকাঠিতে তা স্বপ্ন বিলাস হিসেবে রূপান্তরিত হবার ঝুঁকি রয়েছে।

অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন প্রকল্প গুরুত্বপূর্ণ বিবেচিত হতে পারে কিন্তু দারিদ্র্য, বৈষম্যের শিকার ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বার্থকে অধিকতর প্রধান্য দিতে হবে। বিশেষ করে কৃষি পল্লী উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, নারী-শিশু-যুব উন্নয়ন, ধর্মীয় নৃতাত্ত্বিক সংখ্যালঘু ও প্রতিবন্ধী এবং জলবায়ু পরিবর্তনের ফলে ঝুঁকির মুখোমুখি জনগোষ্ঠীর স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে।

নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যসহ সব ঊচ্চপদস্থ সরকারি কর্মকর্তা এবং রাজনীতিকদের সম্পদের হিসাব প্রকাশ নিশ্চিত করতে হবে—এ কথা জানিয়ে ড. ইফতেখারুজ্জামান তিন মাস পর পর তা হালনাগাদেরও আহ্বান জানান।

জাতীয় পার্টি বিরোধীদল হিসেবে যথাযথ ভূমিকা পালন করতে পারবে কিনা জানতে চাইলে ইফতেখারুজ্জামান বলেন, সেটি পারবে কিনা, বিরোধীদল প্রমাণ করবে। যারা বিরোধীদল হিসেবে নিজেদের দাবি করছে বা যাদের বিরোধীদল হিসেবে উপস্থাপন করা হচ্ছে, তারা নিজেরাই কাজের মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করবে। সেটা আমরা আশা করব।

তিনি বলেন, বিরোধীদলীয় নেতার কার্যালয় থেকেই প্রাক-বাজেট আলোচনার বিষয়ে টিআইবির সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। আলোচনার বিভিন্ন দিকও তিনি সাংবাদিকদের সামনে তুলে ধরেন।

ইফতেখারুজ্জামান বলেন, কথাটা আমরা আগেও বলেছি, আবারও বলছি, বর্তমান বিরোধীদল এক ধরনের আত্মপরিচয়ের সঙ্কটে আছে। এই সঙ্কট কাটিয়ে ওঠার দায়িত্ব তাদেরই।

তারা তাদের ভূমিকার মাধ্যমে এ সঙ্কট কাটিয়ে উঠতে পারে। যদি বাজেটের ওপর বিষয়কেন্দ্রিক আলোচনায় সক্রিয় অংশগ্রহণ করতে পারেন তারা, দেশবাসীর সামনে প্রমাণ করতে পারেন তারা সত্যিকার অর্থেই বিরোধীদলের ভূমিকা পালন করছে তাহলে হয়তো যে ধারনার সৃষ্টি হয়েছে সেটা কাটিয়ে ওঠা সম্ভব হতে পারে।

পরে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ- ও টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামানের কথাগুলো তুলে ধরা হলো:

রওশন বলেন, আপনারা স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত সমাজ চান, আমরাও এ নিয়ে কাজ করছি। আমরা চাই আপনাদের মতো লোক সংসদ পর্যবেক্ষণ করতে নয়, মেম্বার হিসেবে সংসদে আসুক। সেজন্য আপনাদের আমন্ত্রণ জানাই।

এ সময় ইফতেখারুজ্জামান বলেন, সবাইতো এক কাজ...।

এ সময় রওশন বলেন, আপনারা যদি সংসদে আসেন, তাহলে আপনাদের ভূমিকা আরও ফলপ্রসূ হবে। আপনারা সংসদের কার্যক্রম দেখবেন; পর্যবেক্ষণ করবেন।

টিআইবি নির্বাহী পরিচালক বলেন, আমরা সব সময় ভেতরে আসতে পারি না। আমাদের ২-১ জন সহকর্মী মাঝে মাঝে আসেন। তবে টেলিভিশনে আমরা সবসময় পর্যবেক্ষণ করি।

উত্তরে রওশন বলেন, আপনারা সংসদ পর্যবেক্ষণ করবেন। কোনো পয়েন্ট থাকলে আমাদের জানাবেন। আমরা সংসদে সেটা নিয়ে আলোচনা করব।

‘নবম সংসদের পার্লামেন্ট ওয়াচ প্রতিবেদন’ তুলে ধরে গত বছর টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান এক অনুষ্ঠানে বলেন, এ সংসদে বিরোধী দল নেই। সংসদে সরকারি দল রয়েছে। বিরোধীদল বলতে যা বোঝায় সে বিরোধীদল নেই।

প্রসঙ্গত: বিএনপি নেতৃত্বাধীন ২০ দল নির্বাচন বর্জনের মধ্যে গতবছর ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে টানা দ্বিতীয়বারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ। ৩৪ জন সদস্য নিয়ে এ সংসদে বিরোধীদল হিসেবে রয়েছে জাতীয় পার্টি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ