গ্যাস-তেল অনুসন্ধান ও উত্তোলনে দেশের স্থলভাগের সকল অঞ্চল দেশিয় কোম্পানির জন্য উন্মুক্ত রাখার আহ্বান জানিয়েছেন অধ্যাপক আনু মহম্মদ।
রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্র মিলনায়তনে ‘বিদেশি কোম্পানির জন্য স্থলভাগের গ্যাস অনুসন্ধান ব্লক উন্মুক্ত করা যাবে না’ শীর্ষক প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন।
তেল-গ্যাস অনুসন্ধান ও উৎপাদনে জাতীয় কোম্পানিগুলোর যথেষ্ট সক্ষমতা রয়েছে উল্লেখ করে আনু মহম্মদ বলেন, প্রয়োজনে বিদেশি বিশেষজ্ঞের পরামর্শ ও জাতীয় সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনাগ্রহণ করতে হবে।
বিদেশি কোম্পানি দিয়ে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলন করা হলে জ্বালানি নিরাপত্তা হুমকির মুখে পড়বে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
এ সময় বিশিষ্ট অর্থনীতিবিদ এম.এম আকাশ বলেন, স্থলভাগে বিদেশি কোম্পানিকে গ্যাস কার্যক্রমের দায়িত্ব দিলে দেশের গ্যাস সম্পদ সরবরাহসহ অর্থনীতি ক্ষতির সম্মুখীন হবে।
তাই দেশিয় কোম্পানি দিয়ে গ্যাস অনুসন্ধান-উত্তলনের আহ্বান জানান সভায় উপস্হিত বক্তরা।