জাতীয়

হরতাল-অবরোধ বন্ধে আইন প্রণয়নের পরিকল্পনা নেই: আনিসুল

আনিসুল হক
আনিসুল হক

হরতাল ও অবরোধ বন্ধে আপাতত কোনো আইন প্রণয়নের পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

সোমবার শুরু হওয়া বাজেট অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান তিনি।

বিএনপির-জামাতের হরতালে নাশকতাকারীদের বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের পরিবর্তে প্রচলিত আইনেই বিচারকাজ সম্পন্ন হবে বলেও জানান মন্ত্রী।

অধিবেশনের প্রথম দিন প্রশ্নোত্তর পর্বে আইনমন্ত্রী বলেন, সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ অনুযায়ীই হরতাল-অবরোধে নাশকতাকারীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে।

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধী সংগঠন হিসেবে জামাত-শিবিরকে শাস্তির দেয়ার বিধান রেখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের বিষয়টি মন্ত্রিসভায় অনুমোদনের পর সংসদে উঠবে বলেও জানান তিনি।

বিকেল সাড়ে ৫টায় দশম জাতীয় সংসদ ষষ্ঠ ও দ্বিতীয় বাজেট অধিবেশন শুরু হয়েছে। আগামী ৪ জুন বাজেট উত্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ