পারস্পারিক স্বার্থে বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালের মধ্যে সড়ক পরিবহণ শুরু হবে আগামী বছর থেকে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আগামী ১৫ জুন চুক্তি স্বাক্ষর হবে বলেও জানান তিনি।
মঙ্গলবার সকালে সচিবালয়ে ভুটানের রাষ্ট্রদূত পেমা চদেনের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
এতে সব দেশই সমানভাবে উপকৃত হবে জানিয়ে মন্ত্রী বলেন, আন্তর্জাতিক সড়ক পরিবহন নীতি অনুসরণ করেই এ চুক্তি সই হবে।
চুক্তি স্বাক্ষরের পর আগামী বছর (২০১৬) থেকে চার দেশের মধ্যে যাত্রীবাহী, ব্যক্তিগত ও পণ্যবাহী পরিবহণ চলাচল করবে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: