জাতীয়

প্রশাসনের কর্মকর্তাদের জনসেবায় নিজেদের উৎসর্গের আহ্বান প্রধানমন্ত্রীর

শেখ হাসিনা
শেখ হাসিনা

দেশ ও দেশের মানুষকে ভালোবেসে জনসেবায় নিজেদের উৎসর্গ করতে প্রশাসনের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার রাজধানীতে বিসিএস ৯২ ও ৯৩তম আইন ও প্রশাসন কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রুটিন কাজের বাইরে প্রশাসনের মাঠপর্যায়ের কর্মকর্তাদের দেশের উন্নতির জন্য নতুন নতুন উদ্ভাবনী চিন্তাও করতে হবে—এ কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীন দেশের নাগরিকদের আত্মবিশ্বাস, আত্মমর্যাদা নিয়ে চলতে হবে।

প্রধানমন্ত্রী তার ভাষণে, সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নের দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করতে হলে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই— এসময় প্রজাতন্ত্রের কর্মচারীদের জনগণের সেবায় কাজ করার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, তার সরকারের গৃহিত সব পদক্ষেপ জনকল্যাণে— আন্তরিকতার সঙ্গে কাজ করলে সীমিত সম্পদ দিয়েও বৃহৎ অর্জন সম্ভব।

সমুদ্রসীমা অর্জন, স্থলসীমান্ত চুক্তির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে প্রতিবেশী দেশের সঙ্গে সমস্যার সমাধান এটাই তার রাজনীতি।

বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির ৯২ ও ৯৩তম আইন ও প্রশাসন কোর্সের সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে শাহবাগের বিসিএস প্রশাসন একাডেমিতে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে ৭৯জন প্রশিক্ষণার্থীর হাতে সদন তুলে দেন প্রধানমন্ত্রী।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ