জাতীয়

মানবপাচার রোধে সংশ্লিষ্ট দেশগুলোর সহযোগিতা প্রয়োজন: গওহর

গওহর রিজভী
গওহর রিজভী

মানবপাচার সংশ্লিষ্ট দেশগুলোর পারস্পরিক সহযোগিতা ছাড়া আন্ত:দেশীয় এ অপরাধ দমন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী। জাতীয় ও আর্ন্তজাতিক পর্যায়ে পাচারকারীদের বিরুদ্ধে লড়াই করতে হবে বলেও জানান তিনি।

মঙ্গলবার সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে মানবপাচার নিয়ে দুদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনে সংবাদিকদের তিনি এ কথা বলেন।

বাংলাদেশ পুলিশ, অষ্ট্রেলিয়ার ফেডারেল পুলিশ এবং ইউএনডিপির পুলিশ রিফর্ম প্রোগ্রামের সহযোগিতায় মানবপাচারের বিরুদ্ধে আন্ত:দেশীয় পুলিশি সহযোগিতা জোরদার করতে এ সম্মেলন। এতে অংশ নিয়েছেন ৩৫ দেশের প্রতিনিধিরা।

গওহর রিজভী বলেন, মানবপাচার এমন কোন বিষয় নয় যা এককভাবে কোন দেশের পক্ষে সমাধান করা সম্ভব। আইনের আওতায় পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে সরকার বলেও জানান তিনি।

অনুষ্ঠানে সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে আন্ত:দেশীয় পুলিশি নেটওয়ার্ক গড়ে তোলার পাশাপাশি সেখানে সকল দেশের অপরাধীদের তালিকা রাখার কথা বলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি মোখলেসুর রহমান।

মানবপাচারের ঘটনা তদন্তে ও আক্রান্তদের সুরক্ষায় ইউএনডিপি সব ধরনের সহযোগিতা দেবে বলেও জানান ইউএনডিপির কান্ট্রি ডিরেক্টর পলিন টিমেসিস।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ