জাতীয়

সংসদে ভারতের লোকসভা-প্রধানমন্ত্রীকে অভিনন্দন

জাতীয় সংসদ
জাতীয় সংসদ

ভারতের লোকসভায় স্থলসীমান্ত চুক্তি বিল পাস হওয়ায় সেদেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ভারতীয় লোকসভাকে ধন্যবাদ জানাতে জাতীয় সংসদে ধন্যবাদ প্রস্তাব পাস হয়েছে। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদে বাজেট অধিবেশনের দ্বিতীয় কার্যদিবসে এ প্রস্তাব আলোচনার জন্য সংসদে উথাপন করেন জাতীয় সংসদের প্রধান হুইপ আসম ফিরোজ।

প্রস্তাবে বলা হয়, ভারতের সঙ্গে স্থলসীমান্ত চুক্তি পাস প্রধানমন্ত্রী শেখ হাসিনার কূটনৈতিক দূরদর্শিতার অনন্য পরিচয় ।

এ সময় ধন্যবাদ প্রস্তাবে আলোচনায় অংশ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী সীমান্ত চুক্তি বিল পাসের জন্য মোদি সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সফরের সময় দুই দেশের দ্বিপাক্ষীয় সম্পর্ক আরো জোরদার হবে।

বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, স্থল সীমান্ত চুক্তি বিল পাসের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কূটনৈতিক দূরদর্শিতার পরিচয় প্রকাশ পেয়েছে।

এদিকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দুই দিনের ঢাকা সফরের আগে বাংলাদেশ-ভারত সীমান্ত বিলের অনুমোদন দিয়েছেন দেশটির রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। এতে বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্কে আরো জোরালো হবে বলে মনে করছে ভারত।

সোমবার রাষ্ট্রপতি এ বিলে অনুমোদন দেন বলে ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে।

১৯৭৪ সালের ভারত-বাংলাদেশ চুক্তি সম্পাদনে সংবিধান সংশোধনী বিল ২০১৫-তে সম্মতি দেন তিনি। ১৯৭৪ সালে তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও বাংলাদেশের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান সীমান্ত চুক্তি সাক্ষর করেন। বাংলাদেশের পর চলতি বছর মে মাসে ভারতের সংসদেও চুক্তিটি অনুমোদন পায়। এ চুক্তি কার্যকর হলে দুদেশের মধ্যে ১৬২টি ছিটমহল বিনিময় হবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ