জাতীয়

মোদির সফরে রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবি

সংবাদ সম্মেলন
সংবাদ সম্মেলন

তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব ও অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ভারতের প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা সফরে দুই দেশের সরকারকে যৌথভাবে রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিলের ঘোষণা দিতে হবে।

বুধবার রাজধানীর পল্টনে মুক্তিভবন কনফারেন্স সেন্টরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আনু মোহাম্মদ বলেন, যদি বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ উদ্যোগে নির্মিতব্য রামপাল প্রকল্প বাতিল ঘোষণা না করে তাহলে উভয় দেশের জনগণকে নিয়ে সরকারের সিদ্ধান্ত প্রতিহত করা হবে।

তিনি আরো বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের জনগণও আমাদের সঙ্গে থাকবে কারণ বাংলাদেশের সুন্দরবন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হলে এর প্রভাব ভারতের সুন্দরবনেও পড়বে।

আনু মোহাম্মদ বলেন, আগামী ৬ জুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরে আসছেন। আশা করছি বিশ্ব ঐতিহ্য সুন্দরবন রক্ষায় দুই দেশের যৌথ উদ্যোগে নির্মিতব্য রামপাল কয়লা ভিত্তিক ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ প্রকল্পটি উভয় দেশের প্রধানমন্ত্রী দ্বয় বাতিল ঘোষণা করবেন।

দাবি পূরণ না হলে দুই দেশের জনগণকে নিয়ে যে কোনো মূল্যে ওই প্রকল্প বাস্তবায়ন প্রতিহতের ঘোষণা দেয়া হয় সংবাদ সম্মেলনে।

প্রসঙ্গত, বাগেরহাটের রামপালে ভারতের সহযোগিতায় ১৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎ প্ল্যান্ট নির্মিত হতে যাচ্ছে। ইতোমধ্যে ভূমি অধিগ্রহণ ও প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের কাজও সম্পন্ন হয়েছে।

শুরু থেকেই এই প্রকল্পের বিরুদ্ধে সোচ্চার বিভিন্ন রাজনৈতিক ও পরিবেশবাদী সংগঠন। তাদের প্রধান যুক্তি, প্রকল্প এলাকা সুন্দরবনের কাছে হওয়ায় এ প্রকল্প বাস্তবায়িত হলে সুন্দরবনের জীববৈচিত্র্য হুমকির মুখে পড়বে। এমনকি ভারতেও পরিবেশবাদীদের তীব্র প্রতিবাদের মুখে এ ধরনের প্রকল্প বাস্তবায়ন করা যায়নি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ