জাতীয়

মোদির সফরে নেতিবাচক প্রভাবের চেষ্টা জামাত-শিবিরের

 আব্দুর রশীদ
আব্দুর রশীদ

দেশব্যাপী সহিংসতা-জ্বালাও পোড়াওয়ের পর বিরতি দিয়ে জামাত-শিবিরের সহিংসতা আবারো সক্রিয় রূপ নিয়েছে—উল্লেখ করে নিরাপত্তা বিশ্লেষক আব্দুর রশীদ বলেন, কৌশল পাল্টে নামে-বেনামে তারা বিভিন্ন হুমকি দিয়ে আবির্ভূত হতে চাচ্ছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরে বাংলাদেশ-ভারতের সুসর্ম্পক নেতিবাচক প্রভাব ফেলতে— তারা নতুন করে এ ধরনের ঘটনা ঘটাচ্ছে বলেও মনে করেন তিনি।

বুধবার দেশ টিভিকে দেয়া সাক্ষাতকারে তিনি এ কথা বলেন।

নিরাপত্তা বিশ্লেষক মনে করেন, ভারত-বাংলাদেশের সুসর্ম্পককে জঙ্গি উত্থানের প্রধান অন্তরায় হিসেবে দেখে জামাত-শিবির। তাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের আগে নতুন করে সহিংসতা ঘটিয়ে নেতিবাচক একটা পরিবশে সৃষ্টির পাঁয়তারা করছে তারা।

এদিকে, এ হত্যার হুমকি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শুধু গ্রেপ্তার করে দেশের জঙ্গিকর্মকাণ্ড নিয়ন্ত্রণ সম্ভব নয়— উল্লেখ করে একাত্তরের ঘাতক দালাল নিমূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির বলেন, জামাত-শিবিরের মুলৎপাটনই এর একমাত্র সমাধান।

প্রসঙ্গত: মঙ্গলবার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ সাত জনকে হত্যার হুমকি দিয়েছে আনসারুল্লাহ বাংলা টিম নামে একটি সংগঠন। এর দুই সপ্তাহ আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ ১০ জনকে হত্যার হুমকি দেয় তারা।

চলতি বছরের প্রথম তিন মাস আন্দোলনের নামে বিএনপি-জামাত জোটের নাশকতা, পেট্রোলবোমা সহিংসতার শিকার হন দেশের মানুষ- বিশেষ করে খেটে খাওয়া সাধারণ মানুষ। সিটি নির্বাচনে কিছুটা কৌশল পাল্টালেও আবার আগের রূপে ফিরছে জামাত-শিবির। প্রাণনাশের হুমকি দেয়া একের পর এক ব্লগার হত্যাকাণ্ড তারই ধারাবাহিকতা বলে মনে করেন আব্দুর রশীদ। সবশেষ শব-ই-বরাতের রাতে কুমিল্লায় বাসে ঘটেছে বোমা হামলার ঘটনা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ