রাজধানীর কারওয়ানবাজারে যাত্রীবাহী বাস উল্টে একজন মারা গেছেন। বুধবার সন্ধ্যায় হোটেল লা ভিঞ্চির পাশের রাস্তায় যাত্রাবাড়ি-গাবতলী রুটের দুটি ৮ নম্বর বাস পাল্লা দিতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সন্ধ্যা ৬টার দিকে দুটি বাস পাল্লা দিতে গেলে একটি বাস সড়ক বিভাজকের উপরে উঠে যায়। আর অপরটি উল্টে এ দুর্ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।
তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর কারওয়ানবাজারের ওই সড়কে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: