প্রস্তাবিত বাজেট গতানুগতিক, এতে নতুন কিছু নেই বলে মনে করছেন সাধারণ জনগণ। বিলাস পণ্যের তুলনায় নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়বে বলে হতাশ খেটে খাওয়া শ্রমজীবীরা।
বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী বাজেট পেশ করার পর এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেন তারা।
২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বেড়েছে ডেইরি, শুকনো মাছ, হিমায়িত খাদ্য, বাথরুম রান্নাঘর ফিটিংসসহ আরো নানা পণ্যের দাম। আর এলসিডি ও এলইডি টিভিসহ কমেছে আরো অনেক বিলাস পণ্যের দাম।
এ বাজেটে কোনো নতুনত্ব নেই— উল্লেখ করে এ বাজেটকে গতানুগতিক বাজেট বলে মনে করছেন সাধারণ মানুষ।
আর এ বাজেট যেন বাস্তবায়ন হয়- সরকারের প্রতি এ আহ্বান জানিয়েছেন চাকুরিজীবীরা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: