জাতীয়

জাতীয় সংসদে অর্থমন্ত্রী

কর্মীদের দক্ষতা উন্নয়নের কার্যক্রম হাতে নেয়া হয়েছে

 কর্মী
কর্মী

প্রস্তাবিত বাজেট ২০১৫-১৬ অর্থবছরে স্কিল ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রামের আওতায় তিন ধাপে মোট ১৫ লাখ কর্মীর দক্ষতা উন্নয়নের কার্যক্রম হাতে নেয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৫-১৬ প্রস্তাবিত অর্থবছরের বাজেট বক্তৃতায় তিনি এ কথা বলেন।

মুহিত বলেন, প্রশিক্ষিত কর্মীদের মধ্যে কমপক্ষে ৭০% চাকুরির ব্যবস্থা সংশ্লিষ্ট শিল্প প্রতিষ্ঠানে করা হবে।

তিনি বলেন, তিনটি মন্ত্রণালয়ের আওতাধীন ৩২টি সরকারি প্রতিষ্ঠান, বাংলাদেশ ব্যাংকের এসএমই বিভাগ, পল্লী কর্ম-সহায়ক ফাউণ্ডেশন (পিকেএসএফ), ৯টি বেসরকারি শিল্প সংগঠনের মাধ্যমে উন্নত ও কর্মমূখী প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা রাখা হবে।

অর্থমন্ত্রী আরো বলেন, দুবাইতে অনুষ্ঠিতব্য এক্সপো-২০২০ ও কাতার-২০২২ ফুটবল বিশ্বকাপ আয়োজনের প্রেক্ষাপটে এসব দেশে জনশক্তি রপ্তানি বৃদ্ধির প্রচেষ্টা অব্যাহত রয়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা, আফ্রিকার দেশসমূহে শ্রমিক প্রেরণের উদ্যোগ নেয়া হচ্ছে।

এছাড়াও সীমিত পরিসরে দক্ষ উদ্যোক্তাদের মাধ্যমে বিদেশে বিনিয়োগের বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে বলেও জানান আবুল মাল আব্দুল মুহিত।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ