জাতীয়

আজ হোক কাল তিস্তার পানি বণ্টন চুক্তি হবেই: গওহর

ড. গওহর রিজভী
ড. গওহর রিজভী

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরে তিস্তার পানি বণ্টন চুক্তি নিয়ে সরকারের পক্ষ থেকে চাপ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী।

রাষ্ট্রবিজ্ঞান সমিতির আলোচনায় প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা জানান, সড়ক ও রেল যোগাযোগের পাশাপাশি, পানি ও বিদ্যুতের বিষয়টি প্রাধান্য পাবে আর আজ হোক কাল হোক তিস্তার পানি বণ্টন চুক্তি হবে।

আর এ সফর থেকে ব্যাপক ভারতীয় বিনিয়োগ প্রত্যাশা করছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।

এ সফর থেকে দুদেশই লাভবান হবে— এ কথা উল্লেখ করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, নরেন্দ্র মোদির সফরকে কাজে লাগিয়ে দুদেশের বাণিজ্য সম্পর্কে যত গতি আনা যাবে ততই লাভ বাংলাদেশের।

নরেন্দ্র মোদির দুদিনের সফরকে সামনে রেখে শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান সমিতির আলোচনায় তারা এসব কথা বলেন।

আলোচকরা বলেন, ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে ভৌগলিক অবস্থানগত কারণে বাংলাদেশ গুরুত্ব অনেক।

তবে সবকিছুর জন্য এ অঞ্চলের শান্তি-স্থিতিশীলতা বজায় থাকা অপরিহার্য বলেও মত দেন আলোচকরা।

শনিবার সকালে দু'দিনের সফরে ঢাকা আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সফরকে সামনে রেখে আঞ্চলিক উন্নতির জন্য প্রতিবেশি এ দুই দেশের সম্পর্ক নিয়ে আলোচনা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট হলে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ