জাতীয়

সাভারে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা ভারতের প্রধানমন্ত্রীর

নরেন্দ্র মোদি
নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুই দিনের সফরে শনিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে স্বাগত জানান। বিমানবন্দরে ভারতের প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা দেয়া হয়।

ঢাকায় পৌঁছানোর পর মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারে জাতীয় স্মৃতিসৌধে যান ভারতের প্রধানমন্ত্রী। এরপর শুরু করবেন অন্যান্য কাজ।

‘রাজদূত’ নামের এ উড়োজাহাজটির সামনে দুই পাশে উড়ছিল বাংলাদেশ ও ভারতের পতাকা। টারমাকে ভেড়ার ১৫ মিনিট পর উড়োজাহাজ থেকে নেমে আসেন সাদা পাজামা-পাঞ্জাবি ও ছাই রঙের ওয়েস্ট কোট পরা মোদি। সিঁড়িতেই সবাইকে নমস্কার জানান তিনি।

এ সময় লাল গালিচায় অপেক্ষায় থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোদি নেমে এলে তাকে অভ্যর্থনা জানান। একটি শিশু ভারতের প্রধানমন্ত্রীর হাতে শুভেচ্ছার ফুল তুলে দেন।

লাল গালিচা সংবর্ধনার পর মোদিকে দেয়া হয় গার্ড অফ অনার। দুই প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর সালাম নেন, এসময় বাজানো হয় দুই দেশের জাতীয় সঙ্গীত।

এরপর ভারতের প্রধানমন্ত্রী গার্ড পরিদর্শন করেন।

আজ যারা নরেন্দ্র মোদিকে স্বাগত জানিয়েছেন: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, আইনমন্ত্রী আনিসুল হক, পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, স্থানীয় সরকার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসনাত আবদুল্লাহ। আরো উপস্থিত ছিলেন বিমানবন্দরে তিন বাহিনীর প্রধানরা। ভারতীয় প্রধানমন্ত্রীকে তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেন শেখ হাসিনা।

তার সফরকে কেন্দ্র করে পুরো রাজধানীকে ঢেকে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে। তার সফরকে কেন্দ্র করে পুরো রাজধানীকে নতুন সাজে সাজানো হয়েছে। মোদির প্রতিকৃতিসহ ব্যানার, ফেস্টুনে ছেঁয়ে গেছে ঢাকার প্রতিটি সড়ক।

ঢাকা আসার আগে বাংলাদেশ সফর নিয়ে সকালে টুইটারে টুইট করেন মোদি।

সেখানে তিনি লিখেছেন, ‘বাংলাদেশে যাচ্ছি। এই সফর দুই জাতির বন্ধন সুদৃঢ় করবে, আমাদের দুই দেশ ও অঞ্চলের জনগণের জন্য সুফল বয়ে আনবে।’

দুই দিনের সফরে মোদি প্রথমবারের মতো ঢাকায় আসেন। ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে আসেন তিনি। তার এই সফরকে ঘিরে দুই দেশেই উচ্চাশা সৃষ্টি হয়েছে।

এ সফরের মধ্য দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে স্থলসীমান্ত চুক্তি, বাণিজ্য ও নৌ প্রটোকলসহ অমীমাংসিত অনেক বিষয় সমাধান হতে যাচ্ছে।

শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী এ কথা বলেন। দুইদিনের সফরে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, দুদেশের মধ্যে অমীমাংসিত অনেক বিষয় সমাধানের পথ রচিত হবে মোদির এ সফরে। গুরুত্ব পাবে কানেকটিভি। স্বাক্ষর হবে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি, অভ্যন্তরীণ নৌ প্রটোকল, পণ্যের মান নির্ধারণ এবং সাংস্কৃতিক বিনিময় চুক্তি।

সমঝোতা স্মারকে সই হবে মানবপাচার প্রতিরোধ, জাল নোট পাচার প্রতিরোধে। তবে তার এ সফরে আলোচনায় থাকছেনা তিস্তা ইস্যু। এ বিষয়ে আড়ালে আলোচনা চলছে বলে জানিয়েছেন এ এইচ মাহমুদ আলী।

প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় দুদেশের কানেকটিভিটি বাড়ানোর ওপর জোর দেয়া হবে বলেও জানান তিনি।

যেসব চুক্তি হচ্ছে: দ্বি-পাক্ষিক বানিজ্য চুক্তি, অভ্যন্তরিণ নৌ প্রটোকল চুক্তি, উপকূলীয় নৌ চলাচল চুক্তি, পণ্যের মান নির্ধারন সংক্রান্ত সহযোগীতা চুক্তি, সাংস্কৃতিক বিনিময় চুক্তি।

সমঝোতা স্মারক স্বাক্ষর হচ্ছে: উপকূলীয় অঞ্চল নিরাপত্তার দায়িত্বে বাহিনীর মধ্যে সহযোগিতা, মানবপাচার প্রতিরোধ, জাল নোট পাচার প্রতিরোধ, সমুদ্রভিত্তিক ব্লু-ইকোনমির ক্ষেত্রে সহযোগিতা

কলকাতা-আগরতলা-ঢাকা বাস সার্ভিস, ঢাকা-শিলং-গুয়াহাটি বাস সার্ভিস, খুলনা-মংলা রেলওয়ে লাইন, কুলাউড়া-শাহবাজপুর রেল সংযোগ পুর্নবহাল, শিলাইদহের কুঠিবাড়িতে রবীন্দ্রভবন, সারদা পুলিশ একাডেমিতে একটি মৈত্রি ভবন, ফেনী নদীর ওপর সেতু নির্মান প্রকল্প, বর্ডার হাট উদ্বোধন করবেন নরেন্দ্র মোদি।

এসব উদ্যোগের ফলে আঞ্চলিক আন্তঃ সংযোগ ও ব্যবসা বাণিজ্যের প্রসার হবে বলে মনে করছে সরকার।

এছাড়াও সুধী সমাজে বক্তৃতা, মন্দির, মিশন পরিদর্শন করবেন নরেন্দ্র মোদি।

এর আগে ফেসবুক ও টুইটারে বাংলাদেশে সফর দুই দেশের সম্পর্ককে আরো দৃঢ় করবে এবং এতে উভয়দেশের জনগণ উপকৃত হবে বলে মন্তব্য করেন মোদি।

বৃহস্পতিবার সন্ধ্যায় টুইটারে এক টুইটে এবং ফেসবুক পেজে এ বিষয়ে পোস্ট দেন তিনি। এতে সফরে তার কর্মসূচি তুলে ধরেন।

ফেসবুকে এক পোস্টে মোদি লিখেছেন, এ সফরকে তিনি অত্যন্ত উদ্দীপনা ও আনন্দের সঙ্গে দেখছেন। কারণ দ্বিপাক্ষিক যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ চুক্তি এ সফরে সই হতে যাচ্ছে।

ঢাকায় আসার দুদিন আগে নিজের ফেসবুক ও টুইটারে তিনি লিখেছেন, এ সফর দক্ষিণ এশিয়ার দেশগুলোর সম্পর্ক জোরালো করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ