ঐতিহাসিক সফরে ঢাকা পৌঁছার পরপরই টুইটে বাংলাদেশের মানুষকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি উষ্ণ অভ্যর্থনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শনিবার সকাল সোয়া ১০টারে দিকে হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে মোদিকে উষ্ণ অভ্যর্থনা জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় ভারতের প্রধানমন্ত্রী সঙ্গে সঙ্গে টুইটে বিষয়টি তুলে ধরেন। তার এবারের টুইটটি করা হয়েছে বাংলায়।
একটি টুইটে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, ‘উষ্ণ অভ্যর্থনার জন্য ধন্যবাদ। আমি একটি সুন্দর সফর আশা করছি, যা ভারত ও বাংলাদেশের সম্পর্ককে সুদৃঢ় করবে।’
টুইটে মোদি জানান ‘বাংলাদেশ, আমি আমার সাথে ভারতের মানুষের ভালবাসা এবং শুভেচ্ছা নিয়ে আসছি।’
সকালে ঢাকার পথে নয়াদিল্লি রওনা হওয়ার সময় আরেকটি টুইটে নিজের দুদিনের এ সফরের সাফল্য প্রত্যাশা করেন ভারতের প্রধানমন্ত্রী।
বাংলাদেশে রওনা হচ্ছি। এই সফর দুই জাতির পারস্পরিক বন্ধন আরও মজবুত করতে যাচ্ছে। এতে শুধু দুই দেশের জনগণই নয়, এই অঞ্চলের সবাই উপকৃত হবে বলে লিখেন তিনি।
এর আগে সকালে ঢাকার পথে নয়াদিল্লি থেকে রওনা হওয়ার সময় আরেকটি টুইটে নিজের দু'দিনের সফরের সাফল্য প্রত্যাশা করেন ভারতের প্রধানমন্ত্রী।