জাতীয়

ভারতের সঙ্গে বিদ্যুৎ উৎপাদনে দুটি সমঝোতা স্বারক সই

বিদ্যুৎ উৎপাদনে সমঝোতা স্বারক সই
বিদ্যুৎ উৎপাদনে সমঝোতা স্বারক সই

শিল্প কারখানায় বিদ্যুৎ সংযোগ দিতে এখন কোনো বাধা নেই— পর্যাপ্ত উৎপাদন থাকায় এখন থেকে শিল্পে বিদ্যুৎ সংযোগ দেয়া হবে—জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

শনিবার সকালে রাজধানীতে বিদ্যুৎ উৎপাদনে ভারতীয় বেসরকারি খাতের দুটি প্রতিষ্ঠানের সঙ্গে ৪৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে দুটি সমঝোতাস্বারক স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

চুক্তি অনুযায়ী কাজ দ্রুত এগিয়ে নিতে খুব শিগগিরই একটি কার্যকরি কমিটি গঠন করা হবে বলে জানান মন্ত্রী

চাহিদার তুলনায় উৎপাদন কম হওয়ায় এতোদিন শিল্প কারখানায় বিদ্যুৎ সংযোগ বন্ধ ছিল— কিন্তু বর্তমানে বিদ্যুৎ বিভাগ চাহিদার সমপরিমাণে বিদ্যুৎ উৎপাদনে সক্ষম বলে জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী।

আর তাই আবার নতুন করে শিল্প কারখানায় বিদ্যুৎ সংযোগ দেয়ার ঘোষণা দেন তিনি।

এর আগে, প্রথম বেসরকারি খাতের প্রতিষ্ঠান হিসেবে ভারতীয় আদানি ও রিলায়েন্স গ্রুপ বিদ্যুৎ কেন্দ্র ও সঞ্চালন লাইন নির্মাণ নিয়ে পিডিবির সঙ্গে দুটি সমঝোতাস্মারক সই করে।

চুক্তি অনুযায়ী আদানি গ্রুপ কক্সবাজারের মহেশখালীতে ১৬০০ মেগাওয়াটের একটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে। যেখানে প্রাথমিক জ্বালানি হিসেবে কয়লা ব্যবহার করা হবে বলে জানান মন্ত্রী।

উপকূলীয় এলাকার যে কোনো সুবিধাজনক স্থানে ৩ হাজার মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন আরেকটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য ভারতীয় প্রতিষ্ঠান রিলায়েন্সের সঙ্গে আরেকটি সমঝোতা স্বারক স্বাক্ষর করে পিডিবি। যেখানে প্রাথমিক জ্বালানি হিসেবে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি ব্যবহার করা হবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ