জাতীয়

বাস সার্ভিস উদ্বোধন করলেন হাসিনা- মোদি

বাস সার্ভিস উদ্বোধন
বাস সার্ভিস উদ্বোধন

কলকাতা-ঢাকা-আগরতলা ও ঢাকা-শিলং-গুয়াহাটি বাস সার্ভিসের উদ্বোধন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও উপস্থিত ছিলেন।

শনিবার বিকেল ৩টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান নরেন্দ্র মোদি ও মমতা বন্দোপাধ্যায়। সেখানে পৌঁছালে তাদের স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই প্রধানমন্ত্রীর কার্যালয়ে রাখা দু’টি বাস সার্ভিসের উদ্বোধন করেন তারা।

এ সময় দুই প্রধানমন্ত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বাসে উঠেন। পরে বাস থেকে নেমে মঞ্চে দাঁড়িয়ে মমতা ব্যানার্জী ও শেখ হাসিনা পতাকা নেড়ে শুভেচ্ছা জানান। এই দুই রুটে বাস সার্ভিস চালুর ফলে দু’দেশের মধ্যে সরাসরি সড়ক পথে যোগাযোগের সুযোগ সৃষ্টি হলো।

উদ্বোধনের পর তিনটি বাসের একটি শিলং, একটি কলকাতা ও একটি আগরতলার পথে ছেড়ে যায়। ১ জুন পরীক্ষামূলক সেবার আওতায় কলকাতা-ঢাকা-আগরতলা রুটের প্রথম যাত্রীবাহী বাস বাংলাদেশ হয়ে আগরতলা যায়।

পশ্চিমবঙ্গ রাজ্যের পরিবহণ দপ্তরের প্রধান সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ১৪ সদস্যের প্রতিনিধি দল ওই বাসে আসেন। আর ২২ মে ঢাকা-শিলং-গুয়াহাটি রুটে পরীক্ষামূলক বাস চলাচল উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

প্রথমবারের মতো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের একটি ২৬ আসনের বাসে ২২ সরকারি কর্মকর্তা গুয়াহাটির পথে রওনা দেন।

এদিকে, বিকেল পৌঁনে ৫টায় স্থল সীমান্ত চুক্তি অনুসমর্থনের দলিল বিনিময়ে উপস্থিত থাকবেন নরেদ্র মোদি। পাশাপাশি কয়েকটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি। এ সময় শীর্ষ বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে।

আনুষ্ঠানিক বৈঠকের পর বেশ কয়েকটি চুক্তি, সমঝোতা স্মারক, প্রটোকল ও সম্মতপত্র সই হবে। সব শেষে সন্ধ্যায় যৌথ বিবৃতি দেবেন দুই প্রধানমন্ত্রী। রাতে হোটেল সোনারগাঁওয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া নৈশভোজে অংশ নেয়ার মধ্য দিয়ে প্রথম দিনের কর্মসূচি শেষ করবেন ভারতের প্রধানমন্ত্রী।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ