জাতীয়

৬ দফা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর  শ্রদ্ধা
প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরে সকাল ৬টা ৫৭ মিনিটে এ শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

এরপর দলীয় সভানেত্রী হিসেবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেন। পরে প্রধানমন্ত্রী যান ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে। সেখানে কিছু সময় অবস্থান করেন তিনি।

এ সময় তার সঙ্গে ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সভাপতিমণ্ডলির সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, সভাপতিমণ্ডলির সদস্য ও সড়ক পরিবহন-সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, অ্যাডভোকেট সাহারা খাতুন, দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ প্রমুখ।

প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে স্থানটি সবার জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। এরপর একে একে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এছাড়া দিবসটি পালনে আওয়ামী লীগ রাজধানীতে দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে। সেই সঙ্গে সারাদেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হবে ৭ জুন ঐতিহাসিক ৬ দফা দিবস।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ