জাতীয়

চান্সেরি কমপ্লেক্সেসহ ৬টি প্রকল্প উদ্বোধন করলেন মোদি

চান্সেরি কমপ্লেক্স
চান্সেরি কমপ্লেক্স

রাজধানীর বারিধারায় ভারতীয় হাই-কমিশনের নতুন চান্সেরি কমপ্লেক্সের উদ্বোধন করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোববার সকাল পৌনে ১০টার দিকে বারিধারায় পৌঁছানোর পর তিনি এটি উদ্বোধন করেন।

এছাড়াও সেখানে তিনি হাই কমিশনের সহায়তায় বাস্তবায়নের জন্য ৬টি প্রকল্পের উদ্বোধনের পর কমপ্লেক্স চত্বরে বকুলের চারা রোপণ করেন।

ঢাকায় ভারতের নিযুক্ত হাই কমিশনার পঙ্কজ শরণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আআমস আরেফিন সিদ্দিকসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন।

এরপরই ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের ২য় দিনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রোববার দুপুরে তিনি বঙ্গভবনে যান।

বঙ্গভবনের দরবার হলে আয়োজিত অনুষ্ঠানে ভারতের সাবেক প্রধানমন্ত্রী বিজেপি নেতা অটল বিহারী বাজপেয়ীর পক্ষে বাংলাদেশের স্বাধীনতা সম্মাননা গ্রহণ করেন মোদি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এরপর রাষ্ট্রপতির সঙ্গে মধ্যাহ্ন ভোজে অংশ নেন তিনি।

বঙ্গভবনের পর্ব শেষে দুপুরে হোটেলে ফিরেছেন ভারতীয় প্রধানমন্ত্রী। সেখানে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের সঙ্গে তার বৈঠকের সূচি রয়েছে। এরপর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং ব্যবসায়ী নেতাদেরও সাক্ষাৎ দেবেন ভারতীয় প্রধানমন্ত্রী।

এর আগে ঢাকেশ্বরী জাতীয় মন্দির ও রামকৃষ্ণ মিশন পরিদর্শন করেন ভারতের প্রধানমন্ত্রী।

সন্ধ্যায় ভারতীয় হাই কমিশন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে মোদি বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে বক্তৃতা দেবেন। সেখান থেকে সরাসরি দেশের পথে রওনা হবেন।

গতকাল সকালে প্রথমবারের মতো ঢাকায় আসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ