জাতীয়

বাজেট জনগণের কল্যাণে আসবে না: রওশন এরশাদ

রওশন এরশাদ
রওশন এরশাদ

প্রস্তাবিত বাজেটে দেশে কর্মসংস্থান তৈরির বিষয়ে সুর্নিদিষ্ট কোনো দিক নির্দেশনা না থাকায় সার্বিকভাবে এ বাজেট জনগণের কল্যাণে আসবে না বলে জানিয়েছেন সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।

মঙ্গলবার জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে বাজেটত্তোর সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রওশন এরশাদ বলেন, দেশি-বিদেশি বিনিয়োগ না থাকায় সরকারের ৭% প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা সম্ভব নয়।

সরকারি কর্মকর্তাদের বেতন-ভাতা বৃদ্ধির ফলে বাজারে ধনী-গরিবের বৈষম্য আরো বাড়বে—উল্লেখ করে তিনি বলেন, সরকারি চাকুরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো দেয়া হলো। এতে সরকারি চাকুরিজীবীদের বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাজারে দ্রব্যের মূল্যের ওপর প্রভাব পড়বে, বাড়বে জিনিসপত্রের দাম। এতে ভুক্তভোগী হবেন সাধারণ মানুষ। অথচ প্রস্তাবিত বাজেটে এর কোনো দিক নির্দেশনা নেই।

রওশন এরশাদ আরো বলেন, দেশে কর্মসংস্থান না থাকায় মানব পাচারের মতো ঘটনা বাড়ছে।

মোবাইল কলের ওপর অতিরিক্তি চার্জ আরোপের সমালোচনা করে তিনি বলেন, আমাদের প্রয়োজনী যোগাযোগর জন্য মোবাইলে কথা বলতে হয়। এখন থেকে ১০০টা রিচার্জ করলে ২০ টাকা ‘কর’ দিতে হচ্ছে। এ ‘কর’ না বাড়ালে কী হতো?

তবে এ বাজেটে মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধিসহ ইতিবাচক বেশকিছু দিকও রয়েছে বলেও জানান সংসদের এ বিরোধীদলীয় নেতা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ