জাতীয়

নতুন সাইবার অ্যাক্ট করা হবে: আইনমন্ত্রী

আনিসুল হক
আনিসুল হক

ব্লগার হত্যাকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে নতুন সাইবার অ্যাক্ট করা হবে— জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

মঙ্গলবার রাজধানীতে এক গোলটেবিল আলোচনায় তিনি এ কথা বলেন।

ব্লগার হত্যা চলতে থাকলে দেশে ভয়াবহ পরিস্থিতির দিকে যাবে— যা কখনো হতে দেয়া যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় তথ্যপ্রযুক্তি আইনের ৪৬ এবং ৫৭ নম্বর ধারা সংশোধন করা হবে বলে জানান মন্ত্রী।

তথ্যপ্রযুক্তি আইনের ৪৬ এবং ৫৭ নম্বর ধারা সংশোধনী করা হবে যেখানে মত প্রকাশের স্বাধীনতা থাকবে আর সেই সঙ্গে ব্লগার হত্যাকারীদের বিচারের বিষয়টি সুনিশ্চিত করতে নতুন সাইবার অ্যাক্ট করা হবে বলে জানান আইনমন্ত্রী।

সাইবার নিরাপত্তা নিশ্চিত করাসহ ব্লগারদের অধিকার প্রতিষ্ঠা ও ধর্মীয় অনুভূতি সমুন্নত রাখতে আইসিটি বিভাগ প্রয়োজনী সব ধরনের সহযোগিতা করবে বলে জানান তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

ডিজিটাল অপরাধ বন্ধে পুরনো আইনের সংশোধন ও নতুন আইন প্রণয়নের তাগিদ দেন তথ্যপ্রযুক্তিবিদ মুস্তাফা জব্বার।

"স্পন্দমান ও শঙ্কামুক্ত অনলাইন ক্ষেত্র চাই" শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে সামাজিক সংগঠন 'আর্টিকেল নাইনটিন'।

সেখানে ডিজিটাল অপরাধ বন্ধে নতুন আইন প্রণয়নের তাগিদ দেন আলোচকরা। এতে অংশ নেন আইনমন্ত্রী, আইসিটি মন্ত্রী, সংসদ সদস্য,সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

এ সময় তথ্যপ্রযুক্তি আইনের ৪৬ ও ৫৭ ধারাটি আন্তর্জাতিক মানবাধিকার আইন ও অন লাইনে স্বাধীন মত প্রকাশের অধিকারের সঙ্গে সাংঘর্ষিক। নানা সময়ে সংশোধনীর জন্য বির্তকিত হয়েছে এ দুটি ধারা।–এজন্য ধারা দুটি বাতিলেরও আহ্বান জানান বক্তরা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ