নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে নারীদেরকেই আওয়াজ তুলতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া স্টিফেন ব্লুম বার্নিকাট।
মঙ্গলবার সকালে ডেইলি স্টার মিলনায়তনে ‘যৌন হয়রানি, জেন্ডার ভিত্তিক সহিংসতা ও গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এ মন্তব্য করেন তিনি।
শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর সব দেশেই নারীরা বিভিন্ন ধরনের নির্যাতন ও হয়রানির শিকার হচ্ছেন উল্লেখ করে বার্নিকাট বলেন, খোদ যুক্তরাষ্ট্রেই ৯৬% নারী যৌন হয়রানির শিকার হচ্ছেন।
তিনি আরো বলেন, নারীর সঙ্গে যে অসৌজন্যমূলক ও অশোভন আচরণ করা হয় সে বিষয়ে নারীকেই প্রতিবাদ করতে হবে।
এছাড়াও বৈঠকে যৌন হয়রানি ও জেন্ডার ভিত্তিক সহিংসতার বিষয়ে গণমাধ্যমের সমালোচনা করেন গণমাধ্যম ব্যক্তিত্বরা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: