জাতীয়

আইনের প্রয়োগ না থাকায় বন্ধ হচ্ছে না শিশুশ্রম

শিশুশ্রম
শিশুশ্রম

আইন প্রণয়ন করা হলেও আইনের প্রয়োগ না থাকায় এখনও বন্ধ হচ্ছে না শিশুশ্রম এ মন্তব্য করেছেন মানুষের জন্য ফাউণ্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম। বুধবার সকালে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

শিশুশ্রম বন্ধে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে কাজ করারও তাগিদ দেন তিনি।

তিনি বলেন, আইন থাকলেও মনিটরিংয়ের অভাবে এখনও এ ধরনের ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত হচ্ছে শিশুরা। শিশুশ্রম বন্ধে সর্বাগ্রে দারিদ্র্য দূর করা প্রয়োজন।

একইসঙ্গে শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ৩৮টি কাজের পাশাপাশি গৃহস্থালী কাজকেও ঝুঁকিপূর্ণ কাজের তালিকায় অন্তর্ভুক্তির জোড় দাবি জানানো হয়।

এর আগে শাহবাগে শিশু অধিকার নিশ্চিতের দাবিতে ৫০০ শ্রমজীবী শিশুর অংশগ্রহণে মানববন্ধন করা হয়।

এ সময় জাতীয় শিশুনীতি অনুযায়ী ৫ থেকে ১৮ বছরের শিশু কোনো ঝুঁকিপূর্ণ কাজ করতে পারবে না বলা হলেও দেশে এখনও ৭৪ লাখেরও বেশি শিশু এসব কাজে নিয়োজিত বলে ক্ষোভ প্রকাশ করেন আলোচকরা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ