বিএনপি এখনো ভারত বিরোধী রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারেনি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ।
বুধবার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
হাছান বলেন, তাদের রাজনীতির মূল প্রতিপাদ্য বিষয় ভারত বিরোধী জঙ্গিবাদ ও মৌলবাদ পোষণ।
এ সময় নরেন্দ্র মোদির সফল সফরকে প্রশ্ন বিদ্ধের চেষ্টা না করে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তিগুলোকে সমর্থন জানাতে বিএনপির প্রতি অনুরোধ জানান আওয়ামী লীগের এ নেতা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: