নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পেলেন লেফটেন্যান্ট জেনারেল আবু বেলাল মো: শফিউল হক। ২৫ জুন জেনারেল ইকবাল করিম ভুঁইয়ার চাকরির মেয়াদ শেষে তিনি তার দায়িত্ব গ্রহণ করবেন।
বুধবার বাংলাদেশ সেনাবাহিনীর পরবর্তী প্রধান হিসেবে তার নিয়োগের আদেশে হয়েছে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক শাহিনুল ইসলাম।
১৯৫৮ সালে জন্ম নেয়া আবু বেলাল ১৯৭৮ সালে সেনাবাহিনীতে যোগ দেন। লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদায় ২০১৩ সাল থেকে পিএসও’র দায়িত্বে ছিলেন তিনি। তার আগে তিনি ডিফেন্স সার্ভিস কমান্ড ও স্টাফ কলেজের কমান্ডেন্ট ছিলেন।
৩৭ বছরে কর্মজীবনে আবু বেলাল সেনাবাহিনীর একটি পদাতিক ডিভিশনের প্রধানের দায়িত্বেও ছিলেন। এছাড়া রাষ্ট্রপতির এডিসি হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।
এখন আবু বেলাল শফিউল হক জেনারেলের মর্যাদা নিয়ে সেনাবাহিনী প্রধানের দায়িত্ব নেবেন, যে পদটিতে গত তিন বছর ধরে দায়িত্ব পালন করেন আসছেন ইকবাল করিম।